নিহতের নাম আক্তার হোসেন ঢালী (৬৫)। তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ঢালীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর ঈদগাহ এলাকায় মিডিয়ান গ্যাপ দিয়ে ঢাকাগামী লেন থেকে ইউটার্ন নিচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আক্তার হোসেন ঢালী মারা যান।
.png)
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আলী আজগর বলেন, নিহতের লাশ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছেন।