ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংকে মিলল পাভেলের লাশ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ১২ মার্চ ২০২৪
নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংকে মিলল পাভেলের লাশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে শফিকুর রহমান পাভেল আকন্দ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউপির রঘুনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়। পাভেল আকন্দ বল্লমঝাড় ইউপির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে। 

পুলিশ জানায়, গত ৯ মার্চ সন্ধ্যায় বল্লমঝাড় ইউপির রঘুনাথপুর গ্রামের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন পাভেল আকন্দ। এ নিয়ে নিখোঁজ পাভেল আকন্দের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে পরদিন রোববার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

Advertisement

মঙ্গলবার সকালে বল্লমঝাড় ইউপির রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে পাভেল আকন্দের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ পাভেল আকন্দের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!