ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১৩ মার্চ ২০২৪
মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ জনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষিরার কলারোয়া উপজেলার ইয়াহিয়া আমিন, যশোরের ঝিকরগাছার আমিনুর রহমান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মনিরুজ্জামান রনি, ঢাকার অ্যালিফ্যান্ট রোডের জাহিদুল ইসলাম ও জহিুরুল ইসলাম। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ অক্টোবর আসামিরা ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে একটি বাসে যাত্রীবেশে প্রায় ৪৪ কেজি স্বর্ণ পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ মানিকগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় বাস থেকে নেমে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

র‌্যাব ও পুলিশ আটকের পর তাদের দেহ তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন প্রায় ৪৪ কেজি। এ ঘটনায় সদর থানায় মামলা হলে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!