ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করেন ২ ভাই 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৭, ১৫ মার্চ ২০২৪
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করেন ২ ভাই 
গ্রেফতারকৃত দুই ভাই

রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রংপুর থেকে অপহরণের পর বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি ও শাহিন মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

Advertisement

মামলা সূত্রে জানা যায় গেছে, হারাগাছ ইউনিয়নের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করেন শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় মামলা করেন স্কুলছাত্রীর বাবা। পরে এ মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৬ যশোর ক্যাম্প। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার গোলবাকপুর এলাকা থেকে সানি ও শাহিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের জিম্মায় থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বরাতে র‌্যাব জানায়, স্কুলে যাওয়া-আসার পথে সানি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নানাবাড়িতে আটকে রাখেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!