ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঠালিয়ায় শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ১৫ মার্চ ২০২৪
কাঠালিয়ায় শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম, গ্রেফতার ১
ফাইল ছবি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালতলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে আহতের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১৩ মার্চ সকালে পূর্ব শত্রুতার জের ধরে দিনমজুর মো. মেনাজ সিকদারের পুত্র মো. রুহুল সিকদার (৩৪) ও মো. রায়হান সিকদারকে (৩০) কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতের মা মোসা. মমতাজ বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে কাঠালিয়া থানায় অভিযোগ দেন। পরে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সেলিম মামলার ২নং আসামি বাপ্পী মুন্সিকে (২২) শুক্রবার দুপুর ১২টায় বাশবুনিয়া এলাকা থেকে গ্রেফতার করেন।

কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, আহতের মা বাদী হয়ে থানায় অভিযোগ দেওয়ার পর মামলার ২নং আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!