ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে সরকারি ১৪ বস্তা চাল উদ্ধার, মামলা দায়ের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ১৫ মার্চ ২০২৪
আদমদীঘিতে সরকারি ১৪ বস্তা চাল উদ্ধার, মামলা দায়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে খাদ্য অধিদফতরের মোড়কজাত পাটের বস্তায় সরকারি ১৪ বস্তা চাল ও মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজার এলাকার একটি গুদাম ঘর থেকে চাল ও চার বোতল মদ উদ্ধার করেন আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

এ ঘটনায় উজ্জল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আসামি করে থানায় আদমদীঘির খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উজ্জল হোসেন উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে।

Advertisement

আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস জানান, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উজ্জল হোসেনের দোকানের পেছনে কালোবাজারে পাচারের উদ্দেশে একটি গুদাম ঘরে সরকারি বস্তায় চাল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালায়। এ সময় খাদ্য অধিদফতরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা চাল, চার বোতল চোলাই মদ, মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ নামে টাকার রশিদ ও একটি হিসাবের খসড়া খাতা উদ্ধার করেন।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আদমদীঘি চাল
লিংক সফলভাবে কপি হয়েছে!