ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির উঠানে গাঁজা চাষ, অবশেষে ধরা মধু ফকির 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ২৩ মার্চ ২০২৪
বাড়ির উঠানে গাঁজা চাষ, অবশেষে ধরা মধু ফকির 
আটককৃত মো. মধু ফকির

বরগুনার তালতলী উপজেলায় চারটি গাঁজা গাছসহ মধু ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মার্চ) রাতে তালতলীর ঠংপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মধু ফকির একই এলাকার আ. রশিদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠংপাড়ার মাদক ব্যবসায়ী মধুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময়  বাড়ির উঠানে রোপণ করা চারটি গাঁজা গাছসহ মধু ফকিরকে আটক করা হয়।

Advertisement

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।এ বিষয়ে তালতলী থানায় মধু ফকিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!