ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবেশীর ড্রেনে মিললো ছোট্ট শাওনের মরদেহ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ২৪ মার্চ ২০২৪
প্রতিবেশীর ড্রেনে মিললো ছোট্ট শাওনের মরদেহ
ফাইল ফটো

নাটোরের লালপুরে নলকূপের ড্রেন থেকে শাওন নামে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মার্চ) বিকেলে উপচেলার আড়বাব ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু শাওন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে খেলতে বের হয় শিশুটি। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী শহিদুল ইসলামের টিউবওয়েলের ড্রেনে শাওনকে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করেন। পরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আকবর আলী বলেন, ৯৯৯ -এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খেলা করতে গিয়ে অসাবধানতাবশত ড্রেনে  পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!