ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, তবে মেলেনি নিখোঁজদের সন্ধান

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৪ মার্চ ২০২৪
ভৈরবে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, তবে মেলেনি নিখোঁজদের সন্ধান
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রলার ডুবির ঘটনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ। তবে মেলেনি নিখোঁজদের কোনো সন্ধান। রোববার দুপুর ১২টার দিকে ভৈরব মেঘনা নদীতে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।

এদিন বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী নৌযান অগ্রণীর মাধ্যমে উত্তোলন করা হয়েছে। পরে উদ্ধারকৃত ট্রলারটি আশুগঞ্জের চর সোনারামপুর চরের তীরে রাখা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক উবায়েদুল করিম খান জানান, সকাল ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলাটির উদ্ধারকাজ শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর দুপুরে ১২টার দিকে মেঘনার পাড়ে  তোলা হয় ট্রলারটি। তবে উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Advertisement

উল্লেখ্য, গত ২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে ১৬-২০ জন যাত্রী নিয়ে সুন্দরবন নামে পর্যটকবাহী একটি নৌকা বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। ঘটনার পর দিন শনিবার উদ্ধার অভিযানে মোট ছয়জনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!