[ দেশজুড়ে ]
মাগুরায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরার লক্ষ্মীকান্দর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহাজাদ জোয়ার্দার (৪০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
নিহত শাহজাদ জোয়ার্দার ঝিনাইদহ জেলার পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি গৌতম চন্দ্র মন্ডল জানান, মোটরসাইকেলযোগে স্ত্রী আরাবী খাতুন ও সঙ্গে থাকা প্রতিবেশী এক নারীকে নিয়ে মাগুরার ওয়াবদা এলাকায় যাচ্ছিলেন শাহজাদ। পথিমধ্যে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শাহজাদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর দু’জন। পরে আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে।
.png)
তিনি আরো জানান, পণ্যবাহী কার্ভাডভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!