[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় সায়েম আলী (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম পাবনা জেলার সাথিয়া উপজেলার সাথিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে নাটোরের দিকে যাওয়া ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে পথচারী সায়েম আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!