ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ২৭ মার্চ ২০২৪
চাঁদপুর লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

উচ্ছেদকৃত ব্যাবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৩ টি খাবার হোটেল, কনফেশনারী, মুদি দোকানসহ ৩০ টি স্থাপনা।

Advertisement

এর আগে চাঁদপুর আধুনিক নৌ বন্দর নির্মাণ কাজ শুরু হওয়ার আগে লঞ্চঘাট থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উচ্ছেদ করা হয় এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের অর্থ দেয়া হয়। এরপরেও এসব ব্যবসায়ীরা অবৈধভাবে লঞ্চঘাটের আশপাশে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহদাত হোসেন বলেন, ৬৮ শতাংশ সম্পত্তির ওপর ৩০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে। বন্দরের সম্পত্তিতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে।

তিনি আরো বলেন, ঘাটে বিআইডব্লিউটিএর কেন্টিন ছিল। সেটিও আমরা গত জুলাই মাসে উচ্ছেদ করেছি। আপাতত আমাদের অধিগ্রহণকৃত কিংবা পূর্বের জায়গায় স্থাপনা থাকবে না। ব্যক্তি মালিকানা জায়গা আছে। সেটির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!