গ্রেফতারকৃত সজিব হোসেন উপজেলার নওদা-বন্ডবিল গ্রামের মন্টু মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা আছে।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, সজিব চিহ্নিত ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সন্ত্রাসী, ডাকাতি ও চাঁদাবাজির উদ্দ্যেশে একটি ওয়ান শুটারগান ও গুলি তার হেফাজতে রাখে। রাতে অস্ত্রধারী সন্ত্রাসী সজিব হোসেন অবৈধ অস্ত্রসহ অপরাধ সংঘটনের জন্য পায়তারা করছে- এমন সংবাদে পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সজিবসহ একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করে পুলিশ।
.png)
তিনি আরো জানান, সজিব গ্রেফতার এড়াতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।