গ্রেফতারকৃত রোহিঙ্গা নজির আহমেদ (২৮) ওই ক্যাম্পের ব্লক সি/১ এর মৃত জাফর আহমেদের ছেলে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্তি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রোহিঙ্গা নজির আহমেদকে গ্রেফতার করে। এ সময় ১টি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের পর রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।