ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসা‌য়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ২৯ মার্চ ২০২৪
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসা‌য়ী নিহত
ছবিতে গোলাম রাব্বি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি (২৫) নামে এক ব্যবসা‌য়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে গোলাম রাব্বি কাথা কেনার জন্য ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এ সময় চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর দোয়ার পুকুরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement

এতে গোলাম রাব্বি সড়‌কের ওপর ছিটকে মারাত্মকভা‌বে আহত হন। স্থানীয় লোকজন তা‌কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নি‌লে জরুরি বিভা‌গের চি‌কিৎসক প্রাথ‌মিক চি‌কিৎসা ‌দি‌য়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা যান। 

দামুড়হুদা মডেল থানার ওসি আলমঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!