[ দেশজুড়ে ]
পাবনায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
ফাইল ফটো
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আলম মনা (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। পৌর শহরের পিয়ারাখালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মনা।
শনিবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে রিকশাচালক মনা ইফতারের জন্য গোকুলনগর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিথ কোম্পানির একটি প্রাইভেটকারের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
.png)
পরে গুরুতর অবস্থায় মনাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, আহত রিকশাচালককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার এসআই দোলা পারভীন জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!