শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি যশোর কোতয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। পাসপোর্ট নং-অ-০১১৩১৭২৭।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, ঐ যাত্রী অসুস্থতায় ভুগছিলেন। মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। আমাদের এখান থেকে দ্রুত ছাড় দেওয়া হলেও ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি সম্ভবত হার্ট অ্যাটাক করে মারা যান।
.png)
স্থানীয়রা জানান, ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোনো কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এর আগেও অনেকে মারা গেছেন।