[ দেশজুড়ে ]
পুকুরে গোসলে গিয়ে ডুবে মরল মাদরাসাছাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মালিহা (৭) নামে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু মালিহা ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মালিহা পাশের বাড়ির একটি পুকুরে গোসল করতে যায়। পরে মালিহার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে দুপুর ২টার দিকে এলাকার লোকজন ওই পুকুরে মালিহার লাশ ভাসতে দেখেন।
.png)
মালিহার বাবা মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে মালিহা ২০টি রোজা করেছে। আজকেও রোজা ছিল সে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!