[ দেশজুড়ে ]
কুতুবদিয়ায় পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেমশীখালী ইউপির নয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো-শাহিদা আক্তার ও রাকিবুল হাসান। লেমশীখালীর নয়াঘোনা গ্রামের মো. দিদারের সন্তান তারা।
জানা গেছে, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায় ওই দুই শিশু। তাদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শোভন দাস জানান, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
.png)
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জালাল আহমদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!