[ দেশজুড়ে ]
থানচিতে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি, আতঙ্ক
ফাইল ফটো
বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে থানচির বাজার সংলগ্ন এলাকায় গোলাগুলি শুরু হয়। কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা চারদিক থেকে একটি থানা ঘেরাও করে রেখেছে বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রায়হান কাজেমী বলেন, এখনো গোলাগুলি চলছে।
.png)
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থানচি বাজার কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো। তিনি বলেন, থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ চলছে।
এর আগে, বিকেল থেকে থানচির মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় কেএনএফের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়।
ডেইলি-বাংলাদেশ/আরআই/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!