ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চল‌তি মৌসু‌মের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৬ এপ্রিল ২০২৪
চল‌তি মৌসু‌মের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ছবি: ডেইলি বাংলাদেশ

চল‌তি মৌসু‌মের সব রেকর্ড ভেঙে ৪০ দশ‌মিক ২‌ ডিগ্রি তীব্র তাপদা‌হে পুড়‌ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গায় টানা বেশ কয়েকদিন ধরেই তাপদাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস কর‌ছে জনজীবন। দিনে ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আর্দ্রতা কমবে না।

শ‌নিবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২২ শতাংশ।

বাংলা মা‌সের আজ ২৩ চৈত্র হ‌লেও জেলায় এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই।

Advertisement

চুয়াডাঙ্গার তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ৩৮ থেকে ৪০ ডিগ্রির মাঝামাঝি অবস্থান কর‌লেও আজ জেলায় চল‌তি মৌসু‌মের সব রেকর্ড ভে‌ঙে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পে‌রি‌য়ে ৪০ দশ‌মিক ২ ডিগ্রি‌তে উঠে‌ছে।

এক‌দি‌কে তাপদাহ, অন্য‌দি‌কে লোডশে‌ডিংয়ের কার‌ণে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়ছে। বেশি সমস্যায় পড়ছে খেটেখাওয়া ও রোজা থাকা মানুষ। দুপুরের পর থেকে সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সূর্যের প্রখরতা, ভ্যাপসা গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে। শ‌নিবার দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশ‌মিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ।

চুয়াডাঙ্গা দামুড়হুদা বাসস্ট্যা‌ন্ডে অটোরিকশা নি‌য়ে গা‌ছের ছায়ায় ব‌সে থাকা অটোচালক জাহাঙ্গীর বলেন, প্রচ‌ণ্ড গর‌মে মানুষ বাইরে বের হ‌চ্ছে না। মানুষ বের না হ‌লে ভাড়া মার‌বো কীভা‌বে? তাই ব‌সে অলস সময় কাটা‌চ্ছি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের সিনিয়র পর্যবেক্ষক রা‌কিবুল হাসান জানান, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছি‌লো। চল‌তি মৌসু‌মের সব রেকর্ড ভে‌ঙে আজ তাপমাত্রার পারদ উঠেছে ৪০ দশ‌মিক ২ ডিগ্রি সেল‌সিয়া‌সে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!