শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্রনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আকবর আলীর তিন ছেলের মধ্যে সাজেদুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। অনেক চিকিৎসা করার পরও তাকে সুস্থ করা যায়নি। ফলে স্ত্রীও সাজেদুলের সংসার ছেড়ে চলে যান। শুক্রবার রাতে ভুট্টাক্ষেতে পানি দিয়ে সকালে বাড়ি ফেরেন তিনি। এ সময় বাবা আকবর আলী তাকে খাওয়া-দাওয়া করে আবারো ভুট্টাক্ষেতে পানি দেওয়ার জন্য যেতে বলেন। কিন্তু খাওয়ার জন্য রান্না ঘরে গিয়ে সাজেদুল দেখতে পান সেখানে ভাত নেই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মা সাহেরা বেগমকে আঘাত করেন। স্ত্রীকে বাঁচাতে আকবর আলী এগিয়ে এলে সাজেদুল ওই ছুরি তার বাবার পেটে ঢুকিয়ে দেন।
.png)
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আকবর আলী। স্ত্রী সাহেরা বানু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে সাজেদুল ইসলামকে ভুট্টাক্ষেত থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।