[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুল শুক্কুর। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল শুক্কুর নামে এক রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (৬ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল শুক্কুর একই ক্যাম্পের বাসিন্দা।
রোববার বিষয়টি নিশ্চিত করেন ১৪-এপিবিএন’এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
.png)
তিনি জানান, গোপন সূত্রে জানা যায়- অস্ত্র নিয়ে আব্দুল শুক্কুর ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। পরে রাত ২টার দিকে ঐ ক্যাম্পে অভিযান চালায় ১৪ এপিবিএন। এ সময় একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড রাইফেলের গুলিসহ রোহিঙ্গা আব্দুল শুক্কুরকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!