ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ৩ এপ্রিল ২০২৪
টেকনাফে অপহরণকারী চক্রের ২ রোহিঙ্গা সদস্য আটক
আটককৃত রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত ৮টার দিকে বাহারছড়া পুরান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মো. আলীর ছেলে রহিম এবং ১০ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দার জাকারিয়ার ছেলে সাইফুল ইসলাম।

বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, সোমবার কাজের সন্ধানে সাবেক ইউপি সদস্য মোক্তার আহমদের বাড়িতে আশ্রয় নেন আটককৃতরা। মঙ্গলবার দুপুরে তার শিশুসন্তান ওসমান মোক্তান আমিনকে  অপহরণ করে পাহাড়ে সুপারি বাগানে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার রাতে ঐ দুই যুবককে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, তারা মোক্তার মেম্বারের শিশুকে পাহাড় থেকে ক্যাম্পে নিয়ে গিয়ে পরবর্তীতে মুক্তিপণ দাবি করত।

Advertisement

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মশিউর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!