[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা ইউনুছ প্রকাশ মাতু
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ ইউনুছ প্রকাশ মাতু নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার ভোরে উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় ডিমান্ডের মোড়ের পূর্ব পাশে ডি-ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা ইউনুছ প্রকাশ মাতু উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের ছেলে।
.png)
কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা ইউনুছ প্রকাশ মাতুর বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!