ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১২ এপ্রিল ২০২৪
স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
চিরকুট। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামে এক যুবক। শুক্রবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাসান আলী বান্দেরপাড় গ্রামের রহমত আলীর ছেলে।

পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার (১২ এপ্রিল) শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে আনার কথা ছিল হাসানের। সকাল ১১টা পর্যন্ত শ্বশুর বাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলাপাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির পাশে একটি চিরকুট দেখতে পায়।

ঐ চিরকুটে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মার প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন।

Advertisement

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!