[ দেশজুড়ে ]
পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইজন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবদুল কাশেম মন্ডলের ৯ বছরের মেয়ে জান্নাতি খাতুন এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের ১০ বছরের মেয়ে ঝিলিক খাতুন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা।
তিনি বলেন, খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালেই উদ্ধার অভিযান শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!