[ দেশজুড়ে ]
ফ্যানে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকা থেকে তৌহিদা আক্তার ইশিতা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে আবাসিক এলাকার দুই নম্বর সড়কের রোকেয়া ম্যানসন নামে একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তৌহিদা আক্তার ইশিতা সন্দ্বীপ উপজেলার বাউড়িয়া এলাকার আব্দুর রহিমের মেয়ে এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন তিনি।
.png)
পাহাড়তলী থানার এসআই সুফল কুমার দাশ বলেন, ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পেয়েছি আমরা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!