ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ১৭ এপ্রিল ২০২৪
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

নীলফামারীর সদরে ট্রেনে কাটা পড়ে মহাদেব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের তরুণীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সদরের জামিরবাড়ি জলিলপাড়ার বিমল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শহরের তরুণীবাড়ি এলাকায় ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন মহাদেব। স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

Advertisement

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম বলেন ,মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!