ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিথর শিশু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭, ১৮ এপ্রিল ২০২৪
৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিথর শিশু
ইনসেটে শিশু নাফিজ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে শাহরিয়ার নাফিজ নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের কাজিরপুকুর পাড় সংলগ্ন ফোরকান টাওয়ারে এ ঘটনা ঘটে।

শিশু নাফিজ উপজেলার পুটিবিলা নালারকুল এলাকার প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। সে ওই ভবনের আল কুরআনুল কারিম ইনস্টিটিউট নামে একটি হেফজখানার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় যখন সবাই মাগরিবের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই ফোরকান টাওয়ারের ওপর থেকে তিন তলায় মাদরাসা শিক্ষার্থী পড়ে যাওয়ার খবর আসে। তবে এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা তা বলতে পারছে না কেউ।

Advertisement

অন্যদিকে, হেফজখানার ইনচার্জ হাফেজ মাওলানা আবদুল মজিদের দাবি, পাইপ বেয়ে নিচে নামার চেষ্টার সময় ছিটকে তিন তলায় পড়ে যায় নাফিজ।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে দুপুরের পর মায়ের সঙ্গে ইনস্টিটিউটে আসে নাফিজ। একসঙ্গে সবাই আসরের নামাজ আদায় করেছি। নামাজ শেষে বাজার করতে বের হই। ছাদের দরজা তালাবদ্ধ। এরই মধ্যে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছি- ভবনের মাঝখানে আলোর জন্য তৈরিকৃত স্থান দিয়ে পাইপ বেয়ে নামার চেষ্টা করে নাফিজ। সেখান থেকে তিন তলায় পড়ে সে মারা যায়।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহের সুরতহাল শেষ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!