[ দেশজুড়ে ]
ভুট্টা শুকাতে গিয়ে নিথর বশির আলী
ফাইল ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা থানাধীন মদনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত বশির আলী একই গ্রামের আফসার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলা দর্শনা থানার মদনা গ্রামের একজনের বাড়ির ছাদে ভুট্টা শুকাতে দিয়েছিলেন বশির আলী। ভুট্টা নেড়েচেড়ে দেওয়ার সময় অসাবধানতাবশত বাড়ির ছাদের পাশেই বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সাদিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!