[ দেশজুড়ে ]
হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দিউড়া বুল্লা সড়কের বানেশ্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুল ইসলাম।
তিনি জানান, ওই এলাকায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই তরুণীর পরিচয় নিশ্চিতে কাজ করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!