ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গেল তরুণী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ১৪ এপ্রিল ২০২৪
নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গেল তরুণী
নিখোঁজ শান্তা

বরিশালের বানারীপাড়ায় মামির বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে শান্তা নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। 

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বেলুয়া নদীর মরিচবুনিয়া গ্রামের অংশে মেয়েটি নিখোঁজ হয়। নিখোঁজ শান্তা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। তিনি ঢাকার মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এদিকে, নিখোঁজ কলেজছাত্রী শান্তার পরিবারে বইছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামির বাবার বাড়িতে এসেছিলেন তিনি। ছোট বোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যান শান্তা। এ সময় নদীতে স্রোতে তলিয়ে যান শান্তা।

Advertisement

বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সাঁতার না জানায় স্রোতে ভেসে গেছে মেয়েটি। স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়েছে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা হওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। রোববার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!