[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দু’জনের
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আশরাফুল ইসলাম। তিনি জেলার বাজিতপুর উপজেলায় আব্দুল্লাহ আল রাজিবের ছেলে। তাৎক্ষণিক অপর নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কটিয়াদী থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
.png)
তিনি আরো জানান, মরদেহ কটিয়াদী হাইওয়ে থানায় নেয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!