জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি বিরামপুর স্টেশনে অতিক্রম করলে বিষয়টি জানতে পারেন সংশ্লিষ্টরা। ততোক্ষণে ট্রেনটি হিলি রেলস্টেশে পৌঁছায়। পরে ইঞ্জিনের সামনের হুকের সঙ্গে ঐ নারীকে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঐ নারীর পায়ের নিচের অংশ ছিঁড়ে পড়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর রেলপুলিশ লাশ উদ্ধার করেছে।
পাবর্তীপুরের রেলওয়ে থানা ওসি শাকিউল আযম জানান, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। সম্ভবত ট্রেনটি চলার সময় যে কোনোভাবে ঐ নারীর দেহ ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়েছিলো।
.png)