[ দেশজুড়ে ]
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
ফাইল ফটো
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে পৌরসভাস্থ উছলাপাড়া এলাকার রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে রেলপুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেন দুপুর ১২টার দিকে কুলাউড়া রেলস্টেশনে ঢুকছিলো। এ সময় উছলাপাড়া এলাকায় রেললাইনে থাকা অজ্ঞাত এক নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!