[ দেশজুড়ে ]
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুইজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজশাহীর পদ্মা নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হারুপুর বোর্ডঘর সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৮) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)। বাপ্পি এ বছর রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল এবং মনির পেশায় একজন থাই মিস্ত্রি।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুপুরে হারুপুর বোর্ডঘর সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন দুই যুবক। পরে ফায়ার সার্ভিসের একটি দল পানি থেকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
.png)
কাশিয়াডাঙ্গা থানার ওসি এমরান হোসেন জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!