বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন।
মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে ও আফরোজা ঐ এলাকায় নানা বাড়িতে থাকতো।
.png)
জানা যায়, আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। এসময় বাড়ির লোকজন সবাই কাজে ব্যস্ত থাকায় তাদের খবর রাখতে পারেননি। কিছুক্ষণ পর এক শিশু বাড়িতে ফিরে আসলেও বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফিরে আসা শিশুটিকে জিজ্ঞাসা করলে বাকি দুজন পুকুরের পানিতে পড়েছে বলে জানতে পারে পরিবারের লোকজন। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।