ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের কথা শুনে পালিয়েছে প্রেমিক, অভিমানী প্রেমিকার কাণ্ড!

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ২১ এপ্রিল ২০২৪
বিয়ের কথা শুনে পালিয়েছে প্রেমিক, অভিমানী প্রেমিকার কাণ্ড!
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় বিয়ের কথা শুনে প্রেমিক পালিয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লিজা আক্তার নামে এক কিশোরী। রোববার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

গলায় ফাঁস দেওয়া কিশোরী লিজা আক্তার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের দক্ষিণ ফ্যাশন এলাকার ইয়াছিনের মেয়ে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ এলাকার আলাউদ্দিনের ছেলে সিয়ামের সঙ্গে তজুমদ্দিন উপজেলায় ঘুরতে যায় কিশোরী লিজা আক্তার। সন্ধ্যার দিকে তজুমদ্দিনের স্লুইসগেট এলাকায় তাদের সঙ্গে স্থানীয় লোকজনের হট্টগোল হয়। 

Advertisement

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে-মেয়েকে উদ্ধার করে থানা নেয়। পরে তাদেরকে তজুমদ্দিন উপজেলার কেয়ামূল্লাহ এলাকায় অবস্থিত এক আত্মীয়ের জিম্মায় দেয় পুলিশ। সেখানে গিয়ে কিশোরী লিজা তার প্রেমিককে বিয়ের কথা বলেন। প্রেমিকার মুখে বিয়ের কথা শুনে পালিয়ে যায় সিয়াম। এতে অভিমান করে ঐ আত্মীয়ের বসতঘরেই গলায় ফাঁস নেয় লিজা। এখনো পলাতক রয়েছে ঐ প্রেমিক।

তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!