ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাবান্ধা স্থলবন্দর আবারো তিনদিন বন্ধ ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২৩ এপ্রিল ২০২৪
বাংলাবান্ধা স্থলবন্দর আবারো তিনদিন বন্ধ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট উপলক্ষে আবারো তিনদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে। একই সময়ে ট্যুরিস্ট ভিসার যাত্রী পারাপারও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, এ সময়ে ভারত ও বাংলাদেশে অবস্থানরত যাত্রীরা নিজ নিজ দেশে ফিরতে পারবেন এবং জরুরি মেডিকেল ভিসা যাত্রীরা শুধু প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ আমদানি-রফতানি তিনদিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যানেজার আরো বলেন, ‘ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের কারণে তিনদিন আমাদের চারদেশীয় স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ থাকবে। এ সময় বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও অফিসের যাবতীয় কার্যক্রম চালু থাকবে।’

Advertisement

জানা গেছে, ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের কারণে দার্জিলিংয়ের জেলা ম্যাজিস্ট্রট ডা. প্রীতি গোয়ালের স্বাক্ষরিত এক চিঠিতে ২৪ এপ্রিল (বুধবার) থেকে ২৬ এপ্রিল (শুক্রবার) তিনদিন আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে এ সময়ে ভারত ও বাংলাদেশে অবস্থানরত যাত্রীরা নিজ নিজ দেশে ফিরতে পারবেন এবং জরুরি মেডিকেল ভিসা যাত্রীরা প্রবেশ করতে পারবেন জানিয়েছেন তারা।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বলেন, ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের কারণে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

উল্লেখ্য, ভারতে ১৭ এপ্রিল থেকে শুরু হয় সাত দফায় লোক সভা নির্বাচন। ভারতের মোট ৫৪৩টি লোকসভা আসনে এ নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে চার রাজ্যে। একইসঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে ১৩টি রাজ্যে। ভোট শেষ হবে ১ জুন। ভোট গণনা ও ফল প্রকাশিত হবে ৪ জুন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!