মঙ্গলবার রাড়ীপাড়া ইউনিয়ের শিবপুর এলাকার তিন কোনা পুকুর সংলগ্ন বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত পরিবহন চালককে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মো. রাকিব মল্লিক মোরেলগঞ্জের পুটিখালী এলাকার হারুন মল্লিকের ছেলে। আহত বাসচালক মো. সাগর (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক দোকানে আঘাত করে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বাসযাত্রী মো. রাকিব মল্লিক ও চালক মো. সাগরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন এবং বাসচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী সাহানা বেগম জানান, দোকানের ভেতরে তিনি এবং তার ছেলে রবিউল ঘুমিয়ে ছিলেন। ভোর ৬টার কিছুক্ষণ পর হঠাৎ বাসটি তার দোকান ঘরের ওপর আঘাত করে খাদে পড়ে যায়। এতে তার দোকান ঘরটি ভেঙে যায় এবং তারা সামান্য আঘাতপ্রাপ্ত হন। এতে তার দেড় লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ওসি মো. মহসিন হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।