ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুইদিনের রিমান্ড শেষে কেএনএফের ৬ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ২৪ এপ্রিল ২০২৪
দুইদিনের রিমান্ড শেষে কেএনএফের ৬ সদস্য কারাগারে
ছবি: সংগৃহীত

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আটক আসামিদের মধ্যে ছয়জনের দুইদিনের রিমান্ড শেষে আবারো কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরানের আদালতে আনা হয়। পরে আদালত শুনানি শেষে আবারো আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যবহৃত চাঁদের গাড়ির ড্রাইভার কফিল উদ্দিন ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করেন।

আসামিরা হলেন- লাল রৌবত বম প্রকাশ আপেল, লাল লম থার বম প্রকাশ আলম, মিথুসেল বম প্রকাশ আমং, লাল রুয়াত লিয়ান বম, ভানলাল বয় বম, কফিল উদ্দিন সাগর।

উল্লেখ্য, বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!