ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

থানচিতে চলন্ত ট্রাকে সন্ত্রাসীদের উপর্যুপরি গুলি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ২৪ এপ্রিল ২০২৪
থানচিতে চলন্ত ট্রাকে সন্ত্রাসীদের উপর্যুপরি গুলি
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে রাস্তা নির্মাণে ব্যবহৃত চলন্ত ট্রাকে উপর্যুপরি গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্ত সড়কের ৮ কিলোমিটার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে চারটি ট্রাক থানচি সীমান্ত সড়কের ৪৫ কিলোমিটার এলাকায় নির্মাণ কাজের জন্য ইট রেখে দুর্গম পথ অতিক্রম করে। পথে সীমান্ত সড়কের ৮ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ট্রাকটিকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি করে। এতে একটি ট্রাকের বডির বিভিন্ন অংশ ফেটে গেলে ট্রাকের চালকরা দ্রুত গাড়ি চালিয়ে থানচি বাজারে চলে আসে।

থানচি থানার ওসি জসিম উদ্দিন জানান, ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোড়ার খবর শুনেছেন। খোঁজখবর নিয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় যৌথবাহিনীর চলমান অভিযানে গ্রেফতার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে দুদিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!