ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে উঠে এলো ৪০০ কেজির তলোয়ার মাছ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২৪ এপ্রিল ২০২৪
জেলের জালে উঠে এলো ৪০০ কেজির তলোয়ার মাছ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পরানপাড়ার জেলের জালে এবার ধরা পড়লো ২৫ ফুট দৈর্ঘ্য ৪০০ কেজি ওজনের বিরল প্রজাতির তলোয়ার মাছ।

বুধবার সকালে শামলাপুর পুরানপাড়া ঘাটে মাছটি দেখা যায়। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। ধলা মিয়া নামে এক আড়তদার প্রায় ২৫ ফুট লম্বা মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন। 

জেলেরা জানান, বুধবার মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ‌্যে এ প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এ প্রথম তাদের জালে উঠেছে।

Advertisement

মাছটির ক্রেতা ধলা মিয়া বলেন, বুধবার সকালে স্থানীয় জেলে আবু তৈয়বের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

উল্লেখ্য, মাছটির তলোয়ারাকৃতির ঠোঁটের জন্য ইংরেজিতে এর নাম দেওয়া হয়েছে ‘সোর্ড ফিশ’। কোনো কোনো দেশে মাছটি ব্রডবিল নামেও পরিচিত। সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছদের মধ্যে এটি একটি। এটি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!