শুক্রবার রাতে নাছিরাবাদ গার্লস স্কুলের পাশে শাহ আলমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মিলন পেশায় নিরাপত্তাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপান করেন ওই নারী। বিষপানের পর ফোন করে স্বামীকে ডাকেন। পরে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর স্বামী পালিয়ে যান। পরে আত্মহত্যার প্ররোচনায় তাকে গ্রেফতার করা হয়।
.png)