নিহত আব্বাস ভূইয়া (৪৮) ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান, মরদেহটি যেখান থেকে উদ্ধার হয়েছে এর থেকে সীমান্ত ২০০/৩০০ গজের দূরত্ব হবে। তবে এটি সীমান্ত সংক্রান্ত কোনো ঘটনা নয়। নিহতের পায়ের নিচে ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতগুলো কিসের তা এখনই বলা যাচ্ছে না।
.png)
তিনি আরো জানান, নিহতের পরিবারের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে, তা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।