নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপচালক হৃদয় মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া (২৪)।
পুলিশ জানায়, সকালে সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছালে সিলেটগামী ফ্রেস সিমেন্ট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
.png)
এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।