মঙ্গলবার সকাল ১০টার দিকে ভট্টাচার্যেরবাগ যুবসমাজের উদ্যোগে স্থানীয় দারুল উলুম বি-বাগ মাদরাসার খোলা ময়দানে বিশেষ এই নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র রোদের মধ্যেও নামাজে অংশ নেন বিভিন্ন বয়সী কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
আয়োজিত ইসতিসকার নামাজে ইমামতি করেন আবরারুর হক হাতেমি।
.png)
দুই রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর নিকট আসমানের দিকে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা। এ সময় চলমান প্রচণ্ড তাপপ্রবাহ দেশ ও প্রাণীকূলের শান্তির জন্য দোয়া কামনা করা হয়। সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ ও বৃষ্টির জন্য কান্নাকাটি করেন সবাই।