[ দেশজুড়ে ]
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, ৬ অটোরিকশা চালক আটক
ছবি- সংগৃহীত
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও অসংলগ্ন অবস্থায় চিৎকার চেঁচামেচি করে লঞ্চের চালক, স্টাফ ও যাত্রীদের বিরক্তি সৃষ্টি করায় ৬ সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলায় সাড়ে ১১টার দিকে লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ ডিউটিরত অবস্থায় তাদের আটক করে।
আটক সিএনজি চালিত অটোরিকশা চালকরা হলেন-রুবেল মুন্সী (২৭), আলী (৩৭), মো. আবদুল কাদের (৩৫), মো. রফিক (২৬), কাজল হোসেন (২৫) ও হাসান গাজী (২৬)।
.png)
এদিন সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ‘আটক ৬ অটোরিকশা চালকের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় ননএফআইআর প্রসিকিউশন পুলিশ আইন ১৮৬১ এর ৩৪ ধারায় দাখিল করা হয়েছে।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!