ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতি দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ১ মে ২০২৪
হাতি দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল কিশোর
সিবাগাতুল্লাহ রিজভী

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে সিবাগাতুল্লাহ রিজভী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

এর আগে, মঙ্গলবার ভোররাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ীর গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিবাগাতুল্লাহ রিজভী একই ইউনিয়নের কুলিনপাড়া এলাকার তৈয়ব উল্লাহর ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, পূর্ব বৈলছড়ীর গোদারপাড় এলাকায় লিচু বাগানে বন্যহাতি আসার খবরে সেটি দেখতে যান রিজভী। লিচুবাগানে হাতির আক্রমণে গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিলে সেখানে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

বনবিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, বন্যহাতির আক্রমণে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!